‘মাল্টি ডেসটিনেশন এডুকেশন এক্সপো’ হবে চট্টগ্রামে

অস্ট্রেলিয়া, কানাডা, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও মালয়েশিয়ার ১০০টির বেশি বিশ্ববিদ্যালয় নিয়ে আগামী ১৮ই সেপ্টেম্বর, বুধবার চট্টগ্রামের একটি পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠিত হতে যাচ্ছে “মাল্টি ডেসটিনেশন এডুকেশন এক্সপো”৷  ইভেন্টটি আয়োজন করছে এডুকেশনাল কন্সালটেন্সি প্রতিষ্ঠান পিএফইসি গ্লোবাল।

সম্প্রতি উচ্চশিক্ষার জন্য বাংলাদেশি শিক্ষার্থীদের কাছে অস্ট্রেলিয়া, কানাডা, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও মালয়েশিয়া শীর্ষস্থানীয় গন্তব্য। “মাল্টি ডেসটিনেশন এডুকেশন এক্সপো”- তে মূলত এই ইভেন্টে বিশ্ববিদ্যালয় গুলোর প্রতিনিধিরা জানাবেন অস্ট্রেলিয়া, কানাডা, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও মালয়েশিয়ার বিশ্ববিদ্যালয় গুলোতে উচ্চশিক্ষার আবেদন প্রক্রিয়া, খরচ, স্কলারশিপ ও চাকরির সুযোগ সম্পর্কে।

বাংলাদেশি যে সব শিক্ষার্থীরা অস্ট্রেলিয়া, কানাডা, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও মালয়েশিয়ায় পড়াশোনা করতে আগ্রহী তারা পিএফইসি গ্লোবাল আয়োজিত “মাল্টি ডেসটিনেশন এডুকেশন এক্সপো”- তে অংশ নিতে পারবেন এবং বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের সাথে সরাসরি কথা বলতে পারবেন। এছাড়াও, শিক্ষার্থীরা শিক্ষা বৃত্তি এবং অন্যান্য বিকল্পগুলি নিয়ে আলোচনা করতে পারবেন। আগ্রহী শিক্ষার্থীরা আসন্ন ইনটেকের জন্য এক্সপো চলাকালীন সময়েই তাদের পছন্দের বিশ্ববিদ্যালয়ে আবেদন জমা দেওয়ার সুযোগ পাবেন।

আয়োজকেরা জানান, “আবেদন করতে শিক্ষার্থীদের কাছ থেকে কোনো ফি নেওয়া হবে না। আগ্রহী শিক্ষার্থীরা অস্ট্রেলিয়া, কানাডা, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও মালয়েশিয়ায় তাদের পছন্দের বিশ্ববিদ্যালয়ে আবেদন জমা দেওয়ার সুযোগ পাবেন। সেই সঙ্গে থাকছে ১০০% পর্যন্ত স্কলারশিপের সুযোগ।”

এই ইভেন্টে, অন-স্পট অ্যাপ্লিকেশনে থাকছে শিক্ষার্থীদের জন্য একটি স্মার্ট ওয়াচ এবং পরবর্তীতে পিএফইসি গ্লোবালের মাধ্যমে ভিসার জন্য আবেদন করে ভিসা গ্র্যান্ট হলে পেয়ে যাবেন একটি এ্যাকশন ক্যামেরা। এছাড়াও, যাদের কানাডা, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র এর জন্য ভিসা গ্র্যান্ট হবে তারা পাবেন আইইএলটিএস এবং পিটিই রেজিস্ট্রেশন ফি- তে ১০০% ক্যাশব্যাক। তাছাড়া, এই কোর্সগুলি করতে আগ্রহী শিক্ষার্থীদের জন্য আইইএলটিএস এবং পিটিই কোর্সে থাকছে ২৫% ছাড়। 

পিএফইসি গ্লোবাল আয়োজিত “মাল্টি ডেসটিনেশন এডুকেশন এক্সপো” সকাল ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ১৮ই সেপ্টেম্বর, চট্টগ্রামের র‍্যাডিসন ব্লু হোটেলে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে শিক্ষার্থীরা একই স্থানে আস্ট্রেলিয়া, কানাডা, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও মালয়েশিয়ার সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি সংক্রান্ত সকল তথ্য, নানা ধরনের বৃত্তি ও সুযোগ-সুবিধা নিয়ে আলোচনা নিয়ে মুখোমুখী আলোচনা করতে পারবেন।