দুই ম্যাচের প্রীতি সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচে ভুটানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। রোববার (৮ সেপ্টেম্বর) থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু হয় ম্যাচ। গোলশূন্য থেকে প্রথমার্ধ শেষ করেছে দু'দল।
ম্যাচের শুরু থেকেই গোছানো ফুটবল খেলার চেষ্টা করে বাংলাদেশ। কয়েকটি গোছানো আক্রমণও করে তারা। তবে বল জালে জড়াতে ব্যর্থ হয় তারা। অন্যদিকে সময় নিয়ে আক্রমণের গতি বাড়ায় ভুটান। তবে তা আটকে দেন বাংলাদেশের ডিফেন্ডাররা।
ম্যাচের ৩৩ মিনিটে ভালো সুযোগ পায় ভুটান। কয়েকজনকে কাঁটিয়ে বল নিয়ে ডি বক্সে ঢুকে শট করেন ভুটানের ফরোয়ার্ড। তবে তা কর্নারের বিনিময়ে রক্ষা করেন গোলরক্ষক মিতুল মার্মা।
প্রথমার্ধের শেষ মুহূর্তে কাউন্টার অ্যাটাক থেকে গোলের ভালো সুযোগ পায় বাংলাদেশ। তবে শাহরিয়ার ইমনের নেওয়া শট আটকে দেন ভুটানের গোলরক্ষক। শেষ পর্যন্ত গোলশূন্য থেকে বিরতিতে যায় দু'দল।