অধস্তন আদালতের ১৬৮ বিচারককে বদলি

দেশের অধস্তন আদালতের দায়িত্ব পালনরত অতিরিক্ত জেলা জজসহ বিভিন্ন পদমর্যাদার ১৬৮ জন বিচারককে বদলি করা হয়েছে।

রোববার (৮ সেপ্টেম্বর) তাদের বদলি করে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।

সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের এ কর্মকর্তাদের বদলি করা হয়েছে বলে জানানো হয়েছে।

বদলি হওয়া বিচারকদের মধ্যে ১১৪ জন সিনিয়র সহকারী জজ ও সহকারী জজ পদমর্যাদার, ৪৭ জন অতিরিক্ত জেলা জজ এবং ৭ জন যুগ্ম জেলা জজ রয়েছেন।