ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) সাবেক মেয়র আতিকুল ইসলামের অভিপ্রায় অনুযায়ী নিয়োগ পাওয়া সব নিয়োগ বাতিল করা হয়েছে।
সোমবার (৯ সেপ্টেম্বর) ঢাকা উত্তর সিটি করপোরেশনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
গত ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর ঢাকা উত্তর ও দক্ষিণ দুই সিটি করপোরেশনের মেয়র, প্যানেল মেয়র ও কাউন্সিলরা পালিয়ে বেড়াচ্ছেন। তাদের অধিকাংশ আওয়ামী লীগ সমর্থক হওয়ায় অফিস করছেন না কেউ। ফলে দুই সিটির সেবা কার্যক্রমে ভাটা পড়েছে। বর্তমানে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে দুইজন প্রশাসক দায়িত্ব পালন করছেন।