বরিশাল মেট্রোপলিটনের চার থানার ওসি বদলি

বরিশাল মেট্রোপলিটন পুলিশের চার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) একযোগে বদলি করা হয়েছে। তবে নতুন করে কারা ওসি হিসেবে আসছেন তা জানানো হয়নি বিজ্ঞপ্তিতে। সোমবার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বরিশাল মেট্রোপলিটন পুলিশের চারটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের একযোগে বদলি করা হয়েছে। তবে এখন পর্যন্ত এই থানা গুলোতে নতুন করে কারা ও‌সি প‌দে আসছেন সেটি জানা যায়নি। 

নগর পুলিশের এক কর্মকর্তা বলেন, কয়েকদিন আগে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার বদলি হয়েছে। নতুন পুলিশ কমিশনার যোগদান করবেন শিগগিরই। তাই কমিশনারের যোগদানের পর এই চার থানায় কারা যোগদান করবে সেটা বলা যাবে। 

বদলি হওয়া ভারপ্রাপ্ত  কর্মকর্তা (ওসি) কোতোয়ালি মডেল থানার মোস্তাফিজুর রহমানকে সিআইডিতে বদলি করা হয়েছে। এছাড়া বন্দর থানার বিপ্লব কুমার মিস্ত্রিকে সিআইডিতে, কাউনিয়া থানার আসাদুজ্জামানকে পিবিআইতে ও এয়ার‌পোর্ট থানার লোকমান হোসেনকে সিআইডিতে বদলি করা হয়েছে। 

প্রসঙ্গত, ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর সারাদেশে পুলিশ সংস্কার ও গণ বদলি চলছে। বরিশাল মেট্রোপলিটন পুলিশের চারটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের একযোগে বদলি পুলিশ সংস্কারের একটি অংশ বলেও জানান ওই কর্মকর্তা।