স্পা ৫০০ মিলি এখন মাত্র ১৫ টাকায়

আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিঃ (এএফবিএল) এর জনপ্রিয় ড্রিংকিং ওয়াটার ব্র্যান্ড “স্পা” ভোক্তাদের কথা মাথায় রেখে একটি আকর্ষণীয় “সিপি” প্রোগ্রাম বাজারে নিয়ে এসেছে। “স্পা ৫০০ মিলি” পণ্যে বিশেষ মূল্য ছাড় দেওয়া হয়েছে।

বর্তমানে দেশের জনগণ ও তরুণ সমাজ সকলে মিলে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশ পুনর্গঠনে কাজ করছে। সাধারণ জনগণ নিজ নিজ জায়গা হতে বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজে অংশ নিচ্ছে। তারই ধারাবাহিকতায় ব্র্যান্ড “স্পা” ভোক্তাদের জন্য একটি আকর্ষণীয় “সিপি” প্রোগ্রাম বাজারে নিয়ে এসেছে। “স্পা ৫০০ মিলি” পানির মূল্য এখন ৫ টাকা ছাড়ে মাত্র ১৫ টাকা। 

আকিজ ফুড এন্ড বেভারেজ লিঃ এর সিএমও জনাব মাইদুল ইসলাম বলেন, “দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি দেশের জনজীবনকে দুর্বিষহ করে তুলছে এবং জনমনে অসন্তোষ বৃদ্ধি করছে। তাই ভোক্তাদের মাঝে কিছুটা সন্তোষ বাড়ানোর লক্ষে স্পা ৫০০ মিলি পানির মূল্য ২০ টাকা হতে কমিয়ে ১৫ টাকা নির্ধারণ করা হয়েছে। 

তিনি আরও বলেন, আশা করি, স্পা ৫০০ মিলি এর নতুন সিপি প্রোগ্রাম ভোক্তাদের আকৃষ্ট করতে সক্ষম হবে এবং পাশাপাশি ব্যবসায়িদের বিক্রয়ের প্রসার ঘটবে। বর্তমানে “স্পা” ৫০০ মিলি পানি ১৫ টাকা দামে দেশের সর্বত্র পাওয়া যাচ্ছে।