বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করে শাস্তি পাওয়া ৫৭ বাংলাদেশির মধ্যে আরও ১০ জন দেশে ফিরেছেন।
৮ সেপ্টেম্বর সকালে ইউএস বাংলা ফ্লাইটে একজন এবং ৯ সেপ্টেম্বর বাংলাদেশে বিমানের বিকেলের ফ্লাইটে শারজা হতে দুইজন এবং এয়ার আরাবিয়া আবুধাবি ফ্লাইটে সন্ধ্যায় আরও সাতজন অবতরণ করেন। এ নিয়ে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে মোট ২২ শ্রমিক দেশে ফিরেছেন।
বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন শেখ আবদুল্লাহ আলমগীর গণমাধ্যমকে বলেন, বিমানবন্দরে আসা শ্রমিকদের ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের কর্মকর্তারা অভ্যর্থনা জানান।