সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মেহেদী ও আ.লীগ নেতা রিয়াজ সীমান্তে গ্রেপ্তার

অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে পালানোর চেষ্টাকালে সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. মেহেদী হাসান চৌধুরী এবং গাজীপুর মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য রিয়াজ মাহমুদ আয়নালকে গ্রেপ্তার করেছে ঝিনাইদহ জেলা পুলিশ।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) তাদের গ্রেপ্তার করে পুলিশ।

তাদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সদরদফতরের এআইজি মিডিয়া এনামুর রহমান সাগর।

গ্রেপ্তারকৃত দুজনেই যথাক্রমে ডিএমপির আদাবর থানা ও জিএমপির বাসন থানায় রুজুকৃত দুটি পৃথক হত্যা মামলার এজারনামীয় আসামি।