কুড়িগ্রামের ফুলবাড়ীতে শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে এক শিক্ষককে বুধবার দুপুরে ফুলবাড়ী থানার পুলিশ গ্রেফতার করেছে। গ্রেফতার শিক্ষক উপজেলার রাঙ্গামাটি সর্দারপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও রাবাইতারী গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে আলতাফ হোসেন।
মামলা সূত্রে জানা গেছে, ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক আলতাফ হোসেন ক্লাশে ইংরেজি পড়ার পাশাপাশি ক্লাশে পাঠদান করার প্রায়ই সময় ছাত্রীদের আপত্তিকর ভাষা ও ছাত্রীদের যৌন হয়রানি মূলক আচরণ করতেন। এ বিষয়ে শিক্ষার্থীরা প্রধান শিক্ষক আব্দুল বাতেনসহ অভিভাবকদের জানালে বেশ কয়েকবার স্থানীয়ভাবে শালিশ বেঠক হয়। এরপরেও ওই শিক্ষক তার আচরণ সংশোধন না করায় স্কুল কমিটির সদস্য ও অভিভাবকগণ লিখিত অভিযোগ দিলে বুধবার দুপুরে উপজেলা নির্বাহী অফিস কার্যালয়ে দীর্ঘ শুনানির পর অভিযুক্ত শিক্ষককে পুলিশ গ্রেফতার করে থানায় নিয়ে যায়। পরে বিকালে ছাত্রীর একজন অবিভাবক বাদী হয়ে নারী-শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন।
আরও পড়ুন: দৌলতপুরে ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক গ্রেফতার
ফুলবাড়ী থানার ওসি খন্দকার ফুয়াদ রুহানী জানান, শিক্ষক আলতাফ হোসেনের বিরুদ্ধে থানায় একটি নারী ও শিশু নির্যাতন আইনে (১০ ধারায় ) মামলা দায়ের হয়েছে। আসামি থানা হেফাজতে আছে এবং বৃহস্পতিবার জেল হাজতে পাঠানো হবে।
ইত্তেফাক/এমআরএম