চুয়াডাঙ্গায় ট্রাফিক সচেতনতায় পথসভা 

চুয়াডাঙ্গায় ট্রাফিক পুলিশের উদ্যোগে শহরের শহিদ হাসান চত্তর মোড়ে ট্রাফিক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। 
 
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে চুয়াডাঙ্গার পুলিশ সুপার খন্দকার গোলাম মওলার (বিপিএম-সেবা) নির্দেশনায় জেলা পুলিশের তত্ত্বাবধানে এ পথসভা আয়োজিত হয়। এ সময় ইজিবাইক মালিক ও চালক সমিতির সভাপতি ও সেক্রেটারি, পাখি ভ্যান চালক, স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরা উপস্থিত ছিলেন।  

চুয়াডাঙ্গার পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা (বিপিএম-সেবা)। ছবি: সংগৃহীত

সভায় বক্তারা রাস্তায় সুশৃংখলভাবে চলাচল করার নিয়মনীতি, ট্রাফিক নিয়ম মেনে চলা, মহাসড়কে যত্রতত্র যাত্রী না নেওয়া ইত্যাদি নানা সচেতনতামূলক বিষয়ে আলোচনা করেন। এ সময় সভায় উপস্থিত গাড়ি চালকেরা ট্রাফিক আইন মেনে রাস্তায় চলাচল করার অঙ্গীকার ব্যক্ত করেন। 

এ বিষয়ে পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা ইত্তেফাককে বলেন, সড়কে নির্বিঘ্ন ও নিরাপদ চলাচল নিশ্চিত করতে এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে। 

তিনি আরও বলেন, সড়কে শৃঙ্খলা বজায় রেখে চলাচল করতে জেলাবাসীর প্রতি আহবান থাকবে।

সড়কে নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিতে জেলা পুলিশের পক্ষ থেকে সব ধরনের সহায়তা প্রদান করা হবে বলেও জানান পুলিশ সুপার।