শনিবার (১৪ সেপ্টেম্বর) দিবাগত রাত ১১টার দিকে টঙ্গী-ঘোড়াশাল বাইপাস সড়কের কালীগঞ্জের মূলগাঁও মাদ্রাসা সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, গাজীপুরের কালীগঞ্জ পৌরসভার মূলগাঁও মাদ্রাসা সংলগ্ন এলাকায় দিবাগত রাত ১১টার দিকে প্রাণ-আরএফএলের কাভার্ডভ্যান চাপায় ঘটনাস্থলেই সিএনজি চালিত অটোরিকশার চার যাত্রীর মৃত্যু হয়েছে। গুরুতর আহত অবস্থায় এক ছেলে শিশুকে (৪) এবং সিএনজি চালককে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় স্থানীয়রা। পরে কর্তব্যরত চিকিৎসক ওই শিশুকে মৃত ঘোষণা করেন। এছাড়া গুরুতর আহত অবস্থায় সিএনজি চালককে ঢাকায় রেফার্ড করা হয়েছে।
কালীগঞ্জ ফায়ার সার্ভিসের লিডার মোস্তাফিজুর রহমান বলেন, খবর পেয়ে রাত ১১টার দিকে ঘটনাস্থলে পৌঁছে এক নারীসহ চারজনের লাশ উদ্ধার করা হয়েছে। এছাড়াও স্থানীয়রা হাসপাতালে নেয়ার পর এক শিশুর মৃত্যু হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক রেজিনা আফরিন বলেন, রাত সাড়ে ১১টার দিকে এক শিশুকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। এছাড়াও মুমূর্ষ অবস্থায় হাসপাতালে আনা সিএনজি চালককে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় রেফার্ড করা হয়েছে।