র্যাংকিংয়ের চার-পাঁচে আসতে যা যা প্রয়োজন তাই করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। লন্ডনে সাংবাদিকদের কাছে এ কথা বলেন তিনি।
পাপন বলেন, ‘এখন আমাদের লক্ষ্য চার-পাঁচে উঠে আসা। এতদিন ছিল সাত-আট। এই চার-পাঁচে উঠে আসতে যা যা প্রয়োজন আমরা তাই করব।’
বিসিবি সভাপতি আরো বলেন, ‘শুধু নতুন একজন কোচের দিকে তাকিয়ে থাকা যাবে না। এখন আমাদের ভাবনায় টি-টোয়েন্টি বিশ্বকাপ। যা করব ভেবে-চিন্তেই করব।’
মাশরাফির অবসর নেওয়ার বিষয়ে তিনি বলেন, ‘অধিনায়ক হিসেবে মাশরাফি আর খেলোয়াড় হিসেবে সাকিব আল হাসানের বিকল্প নেই। আমরা হয়তো ভালো মানে অনেক ক্রিকেটার পেতে পারি। তবে এই দুজনের বদলি পাব কি না সন্দেহ।’
ইত্তেফাক/জেডএইচ