পাহাড় ধসের ঝুঁকি: ইত্তেফাকে সংবাদ প্রকাশের পর পরিবারগুলো নিরাপদ স্থানে

"হাটহাজারীর পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসতি" শিরোনামে জাতীয় দৈনিক ইত্তেফাক পত্রিকায় সংবাদ প্রকাশের পর উপজেলার মনাই ত্রিপুরাপল্লীতে পাহাড় ধসের ঝুঁকিতে থাকা পরিবারগুলোকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছেন উপজেলা প্রশাসন। বুধবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ রুহুল আমিন এ নির্দেশ দেন।

জানা যায়, "হাটহাজারীর পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসতি" শিরোনামে বুধবার (১০ জুলাই) জাতীয় দৈনিক ইত্তেফাক পত্রিকায় একটি সংবাদ প্রকাশিত হয়। ঐদিন দুপুরেই হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ রুহুল আমিন উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের ৩নং ওয়ার্ডের উদালিয়া গ্রামের মনাই ত্রিপুরাপল্লী পরিদর্শনে গিয়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাসের বিষয়টি সত্যতা পান।

পাহাড়ের পাদদেশ ঝুঁকি নিয়ে বসবাসকারী ১৫টি পরিবারের সদস্যদের ঐ পাড়ায় সদ্য নির্মিত স্কুল ভবনে নিরাপদ স্থানে নিয়ে এসে তাদের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে এবং পাহাড়ের ঝুঁকিপূর্ণ স্থান থেকে তাদের সরিয়ে সমতলে নিরাপদ স্থানে গৃহ নির্মাণের জায়গাও চিহ্নিত করে দেয়া হয়।

আরও পড়ুন: কাঁদতে কাঁদতে মাঠ ছাড়লেন ধোনি, ভিডিও ভাইরাল

এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.নিয়াজ মোর্শেদ, ফরহাদাবাদ ইউপি চেয়ারম্যান ইদ্রিস মিয়া তালুকদার, স্থানীয় আওয়ামী লীগ নেতা হারুনুর রশিদ কালু, ইউপি সদস্য সিরাজুল ইসলাম ইমরানসহ অনেকেই উপস্থিত ছিলেন।

ইত্তেফাক/আরকেজি