বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সহকারী অধ্যাপক ডা. মো. হাসানুল হক নিপুনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার তাকে গাজীপুর থেকে গ্রেপ্তার করে পুলিশ। বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছেন শাহবাগ থানার ওসি মোহাম্মদ খালিদ মনসুর।
তিনি জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের ওপর হামলা ও ভাঙচুরের অভিযোগে গত ১৭ সেপ্টেম্বর শাহবাগ থানায় মামলা করেন ইসমাঈল হোসেন। ওই মামলায় শিক্ষক নিপুণকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার তাকে আদালতে তোলা হবে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, বিএসএমএমইউ হাসপাতালের অভ্যন্তরে ছাত্র–জনতার ওপর হত্যার উদ্দেশ্যে হামলা এবং হাসপাতালের প্রশাসনিক ভবনের সামনে পার্কিং করা সরকারি গাড়ি ভাঙচুর ও আগুন দেওয়ার অভিযোগ রয়েছে এই শিক্ষকের বিরুদ্ধে।