হবিগঞ্জে পানিতে ডুবে আপন দুই বোনের মৃত্যু

হবিগঞ্জের লাখাই উপজেলায় পানিতে ডুবে আপন দুই বোনের মৃত্যু হয়েছে। 

শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকালে উপজেলার বামৈই ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, সোহাগ মিয়ার মেয়ে ঐশি আক্তার সুষি (৫) ও বর্ষা আক্তার (৪)।

জানা গেছে, শিশু দুটি নানার বাড়িতে বেড়াতে এসে ছিল। পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির পাশের খালে খেলা করতে গিয়ে তারা পানিতে ডুবে যায়। পরে তাদেরকে উদ্ধার করে লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. একেএম মনজুরুল আহসান মৃত ঘোষণা করেন। 


 এক পরিবারের দুই শিশুর মৃত্যুর গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।