স্বর্গীয় পরিমল চন্দ্র সাহার চতুর্থ মৃত্যুবার্ষিকী ২২ সেপ্টেম্বর

শিবচর প্রেসক্লাব এক অংশের সাবেক আহবায়ক ও দৈনিক ইত্তেফাকের শিবচর সংবাদদাতা প্রণব কুমার সাহা অপূর্বর পিতা স্বর্গীয় পরিমল চন্দ্র সাহার চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ। ২০২০ সালের ২২ সেপ্টেম্বর সকাল ৮টার দিকে শিবচর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড গুয়াতলা বাহেরচর বাসায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান তিনি। 

পরিমল চন্দ্র সাহার মৃত্যুবার্ষিকী উপলক্ষে শিবচর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে তার নিজ বাসায় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। 

পরিবারের সঙ্গে পরিমল সাহা

স্বর্গীয় পরিমল চন্দ্র সাহা শিবচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিসে দীর্ঘদিন কানুনগো হিসাবে কর্মরত থেকে অবসরে যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, চার মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে যান।

উল্লেখ্য, মাদারীপুর জেলা ও উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক প্রণব কুমার সাহা অপূর্রর পিতা স্বর্গীয় পরিমল চন্দ্র সাহার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও তার আত্মার শান্তি কামনা করেন দৈনিক ইত্তেফাক পরিবারসহ জেলা-উপজেলার সাংবাদিকরা।