রাজধানীর গুলশান থানায় দায়ের হওয়া একটি হত্যা মামলায় নাট্যনির্মাতা রাফাত মজুমদার রিংকুকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (২৩ সেপ্টেম্বর) রাতে রাজধানীর গুলশান এলাকা থেকে রাফাত মজুমদারকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে পুলিশ।
গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ আলম জানিয়েছেন, ১২ সেপ্টেম্বর হওয়া একটি হত্যা মামলায় রাফাত মজুমদারকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সহসভাপতি।
কয়েক বছর থেকে নিয়মিত নাটক নির্মাণ করছেন তরুণ এ নির্মাতা। তার নির্মিত কাজগুলো সাধারণত নতুন ধাঁচের এবং সমসাময়িক সামাজিক বাস্তবতার প্রতিফলন ঘটায়। তরুণদের মধ্যে তিনি বিশেষভাবে জনপ্রিয় কারণ তার গল্প বলার ধরন এবং বিষয়বস্তু দর্শকদের আকৃষ্ট করে।
রিংকু আটকের খবর শুনে ফেসবুকে পোস্ট দিয়েছেন অভিনেতা খায়রুল বাসার। তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি এবং আমি জানি, নির্মাতা রাফাত মজুমদার রিংকু কখনো কারোর ক্ষতির কারণ হতে পারে না।’
নির্মাতা রিংকুকে যারা চিনেন বা জানেন তারাও তা ভালো করেই জানার কথা। তাকে কি কারণে মধ্য রাতে আটক করা হয়েছে তা এখনো জানা যায়নি বললেন খায়রুল বাসার।
রিংকুর নির্মিত নাটকের সংখ্যা দেড় শতাধিক। তার নাটকগুলোর মধ্যে রয়েছে, রঙিন আশা, পুতুলের সংসার, ইতিবৃত্ত, নরসুন্দরী, কবর, বন্ধন, ব্লগার মিতু, জাল, কাটুস, অতিরিক্ত, নোঙ্গর, রিকশা গার্লসহ প্রায় এক শতাধিক নাটক নির্মাণ করেছেন।