চুমুর স্বাদ পাইনি, তাই বলে কি অরুন্ধতীকে চিনবো না!
তাই কি হয়? হয়েছে কখনও!
মানুষের কতো কতো সাধ থাকে...
অরুন্ধতীর কী কী স্বপ্ন-সাধ আমার জানা আছে
স্কুল পলাতক প্রেমিকের ম্যাটেনির টিকেট,
গাড়াইলের মেলায় চোখাচোখির আকুতি,
আর অকারণ অভিমানের সাম্পানে ঘোরাঘুরি!
ক্লান্ত বঙ্গনারী।
আমাকে জানা হয়নি তার!
মানবজনম অজানার হাটে বিকিকিনি।
সহস্র ধারার জল ধুয়ে নিয়ে গেছে অরুন্ধতীর অন্তর্বাস,
ক্লেদাক্ত মানব বসতি
স্বাধীনতাহীন, প্রেমহীন বিরহী মানব।
বরং তুমিই তার নাম দাও।
আমি তারে মেনে নেবো।
নামের মোহেই তোমার নাম রেখেছি অরুন্ধতী!
জগত্ উঠানে তুমি ফণা তুলে থাকো—হূদয় হন্তারক।
এশিয়ার করুণ প্রজাতি এখন হলুদ ঝড়ে কাতর
বঙ্গোপের জল শোঁশায়—
তারপর তোমাকে উপহার পাঠাবো প্যাপিরাস।