শ্যামগঞ্জে অটোরিকশায় মিললো ১৩৫ বোতল বিদেশি মদ, গ্রেপ্তার ১

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার শ্যামগঞ্জ মইলাকান্দা এলাকার নোয়াব আলী মার্কেটের সামনের সড়কে একটি অটোরিকশা থেকে  ১৩৫ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব। এ সময় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

ময়মনসিংহ র‌্যাব-১৪ এর মেজর শিশির তালুকদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে বাহিনীর একটি দল মঙ্গলবার বিকালে অভিযান চালিয়ে গৌরীপুর উপজেলার শ্যামগঞ্জ মইলাকান্দা সমাজকল্যাণ সমিতির সামনের সড়ক থেকে একটি অটোরিকশা আটক করে। সেটি তল্লাশি করে পেছনের সিট ও সামনের সিটের নিচে বিশেষভাবে রাখা ১৩৫ বোতল বিদেশি মদ পাওয়া যায়। এ সময় অটোরিকশারচালক আবুল বাশারকে আটক করা হয়। 

দীর্ঘদিন ধরে নেত্রকোনা জেলার দুটি সীমান্তবর্তী এলাকা দূর্গাপুর ও কলমাকান্দা দিয়ে একটি কালোবাজারি চক্র স্থানীয় প্রশাসনকে ম্যাানেজ করে মাদকদ্রব্য, ভারতীয় চিনি, মসলা, শাড়ি, কমমেটিকস, বিস্কুট, কম্বলসহ নানা ধরনের অবৈধ মালামাল পিকআপ ও ট্রেনে শ্যামগঞ্জসহ বিভিন্ন জেলায় পাচার করে আসছে। পাচারের জন্য এলাকাভিত্তিক বেশ কয়েকটি সিন্ডিকেটও রয়েছে। এ সব পণ্য অবৈধ পথে পাচার হওয়ার কারণে সরকার কোটি কোটি টাকার রাজস্ব হারাচ্ছে।