ফুটবলকে বিদায় জানালেন বিশ্বকাপজয়ী রাফায়েল

মাত্র ৩১ বছর বয়সে ফুটবলকে বিদায় জানিয়ে দিয়েছেন ফ্রান্সের বিশ্বকাপজয়ী ফুটবলার রাফায়েল ভারানে। ২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপের ফাইনালে ক্রোয়েশিয়াকে হারিয়ে নিজেদের ইতিহাসে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ শিরোপা উঁচিয়ে ধরে ফ্রান্স। সেই বিশ্বকাপে ফরাসি দলের সদস্য ছিলেন সাবেক এই রিয়ার মাদ্রিদ তারকা। 

গেল মৌসুমে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে ফ্রি ট্রান্সফারে ইতালিয়ান ক্লাব কোমোতে যোগ দিয়েছেন এই ফরাসি ডিফেন্ডার। তবে নতুন মৌসুমে প্রথম ম্যাচে হাঁটুর ইনজুরিতে পড়েন তিনি। এরপর আর মাঠে ফেরা হয়নি তার। এবার হঠাৎ করে দেন ফুটবল ছাড়ার ঘোষণা। তবে এই ফরাসি জানিয়েছেন মাঠের খেলায় না থাকলেও কোমোর সময় কার্যক্রমে থাকবেন তিনি। 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Raphael Varane (@raphaelvarane)

অবসর নিয়ে নিজের ইনস্টাগ্রামে গতকাল পোস্ট শেয়ার করেন বিশ্বকাপ জয়ী এই ফুটবলার। সেই পোস্টে তিনি লিখেন, 'আমি অনেকবার পড়েছি, আবার উঠে দাঁড়িয়েছি। থেমে যাওয়ার এবং বুট জোড়া তুলে রাখার এটাই সঠিক সময়; যেখানে ওয়েম্বলিতে সর্বশেষ ম্যাচে ট্রফি জিতেছি।' 

এছাড়াও তিনি আরও বলেন, 'নিজের মান সব সময় সর্বোচ্চ পর্যায়ে রেখেছি। শক্তিশালী থেকে শুধু খেলার মাঝেই নিজেকে ধরে রাখবো না। নিজের হৃদয়ের কথা শুনতে অনেক সাহস লাগে।' এর আগে ২০১১ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত স্প্যানিশ জায়েন্ট রিয়াল মাদ্রিদে কাটিয়েছেন এই সেন্টার ব্যাক।