রাণীনগরে দুটি বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

রাণীনগরের নৈতিকতা শিক্ষায় দুটি বিদ্যালয়ে বিক্রেতাবিহীন সততা স্টোরের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বাংলাদেশ দুর্নীতি দমন কমিশনের সহযোগিতায় উপজেলার ত্রিমোহানী উচ্চ বিদ্যালয় ও রাণীনগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে পৃথক পৃথক অনুষ্ঠানে বিক্রেতাবিহীন এ দুটি সততা স্টোরের শুভ উদ্বোধন করা হয়। এ স্টোরে শিক্ষার্থীরা তাদের যাবতীয় নিত্যপ্রয়োজনীয় পণ্য তালিকায় লিখে রাখা মূল্য অনুসারে পণ্য ক্রয় করে স্টোরে রাখা ক্যাশ বাক্সে টাকা রেখে দিবে এবং খাতায় শিক্ষার্থীর নাম, শ্রেণির নাম, রোল নম্বর, কী পণ্য ক্রয় করছে তার নাম এবং কত টাকায় তা ক্রয় করছে তা লিপিবদ্ধ করবে। এতে করে বিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থীদের মাঝে সত্ ও সততার বৈশিষ্ট্যগুলো ধীরে ধীরে প্রস্ফুটিত হবে। উদ্বোধনী অনুষ্ঠানে নির্বাহী কর্মকর্তা আল মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন হেলাল।