ফরিদগঞ্জ থানার বাউন্ডারি দেওয়ালের ভেতরের অংশের গাছে গাছে ব্যানার, পোস্টার, ফেস্টুন আর বিলবোর্ড দিয়ে ঢেকে রাখা হয়েছে। বিভিন্ন নেতার ছবিসহ বিল বোর্ডগুলোতে ছোটো ছোটো নেতার শুভেচ্ছা দিয়ে প্রদর্শন করা হয়েছে পুলিশ প্রশাসনের কাছে নেতার হেভিওয়েট বুঝানোর জন্য। গাছে পেরেক বসানো আইনগত অপরাধ হলেও খোদ পুলিশ প্রশাসনের সামনে শুধু স্কুলে ভর্তি নয় ও পণ্যের বিজ্ঞাপন ব্যানার ও বিলবোর্ড স্থান পেয়েছে। সংসদ সদস্য মুহম্মদ শফিকুর রহমান ক্ষোভের সঙ্গেই বলেন, প্রথমে আমার ছবি সম্বলিত পোস্টার, ব্যানার ও বিলবোর্ডগুলো অপসারণ করে পরে অপরাপরদের পোস্টার, ব্যানার, বিলবোর্ডগুলো অপসারণ করবেন বলে উপজেলা ও পুলিশ প্রশাসনক বলেন। এ নির্দেশ দেওয়ার প্রায় দুই মাস অতিবাহিত হলেও প্রশাসন দৃশ্যমান কোনো উদ্যোগ নেয়নি।