‘হাটহাজারীর পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসতি’ শিরোনামে গত বুধবার ইত্তেফাকে সংবাদ প্রকাশের পর উপজেলার মনাই ত্রিপুরাপল্লীতে পাহাড় ধ্বসের ঝুঁকিতে থাকা পরিবারগুলোকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছেন উপজেলা প্রশাসন। ওইদিন দুপুরে উপজেলার মনাই ত্রিপুরাপল্লী পরিদর্শন গিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন পরিবারগুলোকে নিরাপদ স্থানে সরিয়ে নেন। জানা যায়, মনাই ত্রিপুরাপল্লীতে পাহাড়ের পাদদেশ ঝুঁকি নিয়ে বসবাসকারী ১৫টি পরিবারের সদস্যদের ওই পাড়ায় সদ্যনির্মিত স্কুল ভবনে নিরাপদ স্থানে নিয়ে এসে তাদের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে এবং পাহাড়ের ঝুঁকিপূর্ণ স্থান থেকে তাদের সরিয়ে সমতলে নিরাপদ স্থানে গৃহ নির্মাণের জায়গাও চিহ্নিত করে দেয়া হয়।