দাবি ইসরায়েলের 

নাগরিকদের মানবিক ঢাল হিসেবে ব্যবহার করছে হিজবুল্লাহ 

লেবাননের দক্ষিণাঞ্চলে সীমান্ত এলাকায় ইরান সমর্থিত শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর লক্ষ্যবস্তুকে নিশানা করে স্থল অভিযান শুরু করেছে ইসরায়েল। মঙ্গলবার (১ অক্টোবর) ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে।  

বিবৃতিতে বলা হয়েছে, দক্ষিণ লেবাননের সীমান্ত-সংলগ্ন গ্রামগুলোয় হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে কয়েক ঘণ্টা আগে বিমান হামলা চালানো হয়েছে। বিমান বাহিনী ও গোলন্দাজ বাহিনী এই অভিযানে স্থলবাহিনীকে সহায়তা করছে।  

এনিয়ে এরইমধ্যে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র অ্যাভিচায় আদরায়ি বলেছেন, লেবাননের দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহর সঙ্গে তীব্র লড়াই চলছে। তিনি সেখানখান নাগরিকদের যানবাহনে চলাচলা না করার জন্য আহ্বান জানিয়েছেন। 

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি বলেছেন, দক্ষিণ লেবাননে হামলা চালানোর জন্য হিজবুল্লাহ বেসামরিক লোকদের মানবিক ঢাল হিসেবে ব্যবহার করছে।

এদিকে ইরানকে কড়া ভাষায় বার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন ও ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট সতর্ক করেছেন যে ইরান যদি সরাসরি ইসরায়েলে মিলিটারি হামলার চেষ্টা চালায় তাহলে দেশটিকে সিরিয়াস পরিণতি ভোগ করতে হবে।