রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বৃহস্পতিবার ‘কম্পিউটার কমিউনিকেশন কেমিক্যাল ম্যাটেরিয়ালস অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং আইসি৪ এমই২’ শীর্ষক দুদিনের আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়েছে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর এম আব্দুস সোবহান বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে প্রকৌশল অনুষদ আয়োজিত এ সম্মেলনের উদ্বোধন করেন। এতে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মো. রফিকুল ইসলাম শেখ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর আনন্দ কুমার সাহা, উপ-উপাচার্য প্রফেসর চৌধুরী মো. জাকারিয়া এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের প্রফেসর সেলিয়া শাহনাজ। অনুষ্ঠানে বাংলাদেশ জুট মিলস কর্পোরেশনের বৈজ্ঞানিক উপদেষ্টা প্রফেসর মুবারক হোসেন খান বিশেষ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর এম এ বারী, প্রক্টর প্রফেসর মো. লুত্ফর রহমান, ছাত্র-উপদেষ্টা প্রফেসর লায়লা আরজুমান বানু ও জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর প্রভাষ কুমার কর্মকার উপস্থিত ছিলেন।