রংপুর মহানগরীর রেল স্টেশন রোডের সোনালী ব্যাংকে টাকা তুলতে এসে বৃহস্পতিবার দুপুরে ছিনতাইকারীদের কবলে পড়েন এক ব্যক্তি। স্থানীয়রা এ সময় তিন ছিনতাইকারীকে ধাওয়া করে দুজনকে আটক করে তিন লাখ টাকা উদ্ধারসহ পুলিশে সোপর্দ করেছে।
রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ওসি আব্দুর রশিদ জানান, গাইবান্ধার গোবিন্দগঞ্জের মো. সেলিম সোনালী ব্যাংক থেকে টাকা তুলে ব্যাগে নিয়ে ব্যাংকের সামনে আসেন। এ সময় তিন ছিনতাইকারী টাকার ব্যাগ নিয়ে দৌড়ে পালানোর সময় তার চিত্কারে রাস্তার মানুষ ছিনতাইকারীদের ধাওয়া করে। পরে টাকাসহ ছিনতাইকারী আবুল কাসেম ও লিটনকে আটক করে পুলিশে দেয়। এ ব্যাপারে রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানায় মামলা করা হয়েছে।