২৩ হাজার শিশু শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ

কুমিল্লায় মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের আওতায় ২০১৮ শিক্ষাবর্ষের প্রাক-প্রাথমিক ও কুরআন শিক্ষা স্তরের প্রায় ২৩হাজার মেধাবী শিশু শিক্ষার্থীর মাঝে বৃহস্পতিবার পুরস্কার বিতরণ করা হয়েছে।

ইসলামিক ফাউন্ডেশন কুমিল্লার অধীন জেলার ১৭টি উপজেলার ২হাজার ২৯৩টি কেন্দ্রের চার থেকে ১০ বছর বয়সের এসব শিক্ষার্থীর মাঝে পবিত্র কুরআন শরীফ বিতরণ করা হয়। এ উপলক্ষে কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর। ইসলামিক ফাউন্ডেশন কুমিল্লার উপ-পরিচালক সরকার সারোয়ার আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা শিক্ষা কর্মকর্তা মো. আবদুল মজিদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাইজার মোহাম্মদ ফারাবী প্রমুখ।