জেএফএ কাপ ফুটবলের চূড়ান্ত পর্ব আজ ঢাকায় শুরু

জাপান ফুটবল অ্যাসোসিয়েশনের (জেএফএ) অর্থায়নে এবং ওয়ালটনের পৃষ্ঠপোষকতায় অনূর্ধ্ব-১৪ নারী জাতীয় ফুটবলের চূড়ান্ত্ত পর্বের খেলা আজ কমলাপুর স্টেডিয়ামে শুরু হচ্ছে। চূড়ান্ত পর্বে আট জেলা দল উঠে এসেছে। এই দলগুলো দুই গ্রুপে ভাগ হয়ে লড়াই করবে।

কমলাপুরের মাঠে টার্ফে এই মেয়েদেরকে বুট পায়ে খেলতে হবে। খেলা হবে ৩৫ মিনিট। ১৮ জুলাই সেমিফাইনাল। ১৯ জুলাই ফাইনাল। 

‘ক’ গ্রুপে টাঙ্গাইল, রাজশাহী, মাগুরা, ঠাকুরগাঁও। ‘খ’ গ্রুপে রাঙ্গামাটি, রংপুর, মানিকগঞ্জ, ময়মনসিংহ। প্রতিদিন দুটি করে খেলা হবে। প্রথম ম্যাচ বেলা ২টায় দ্বিতীয়, ম্যাচ ৪টায়। জেএফএ কাপ নারী জাতীয় ফুটবল চূড়ান্ত পর্ব উপলক্ষ্যে গতকাল দুপুরে বাফুফে ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে বিভিন্ন তথ্য তুলে ধরেন বাফুফের মহিলা ফুটবল কমিটির চেয়ারম্যান ফিফার কাউন্সিল মেম্বর মাহফুজা আক্তার কিরণ, স্থানীয় পৃষ্ঠপোষক ওয়ালটনের অন্যতম পরিচালক ইকবাল বিন আনোয়ার।