দেশে ক্রমেই বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯২৭ জন।
শনিবার (২৭ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
চলতি বছর এখন পর্যন্ত ১৮২ জন ডেঙ্গুতে মারা গেছেন। তাদের মধ্যে ৪৮ দশমিক ৯ শতাংশ পুরুষ এবং ৫১ দশমিক ১ শতাংশ নারী।
এছাড়া চলতি বছর ৩৫ হাজার ৩৬৫ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ৬৩ দশমিক ২ শতাংশ পুরুষ এবং ৩৬ দশমিক ৮ শতাংশ নারী।
উল্লেখ্য, গত বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ হাজার ৭০৫ জন মৃত্যুবরণ করেন। ডেঙ্গুতে আক্রান্ত হন তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।