চাকরির দাবিতে দৃষ্টিপ্রতিবন্ধীদের আমরণ অনশন

দৃষ্টিপ্রতিবন্ধীদের চাকরির দাবি দীর্ঘদিনের। তার-ই পরিপ্রেক্ষিতে গত কয়েকদিন ধরে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন তারা। তাদের ছয় দফা দাবির অন্যতম কর্মসংস্থান। তাতে কর্তৃপক্ষের সাড়া না পেয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে গতকাল দ্বিতীয় দিনের মতো আমরণ অনশন কর্মসূচি পালন করে চাকরিপ্রত্যাশী দৃষ্টিপ্রতিবন্ধী গ্র্যাজুয়েট পরিষদ।