গভীর রাতে মাদরাসার দেয়ালে ট্রাকের ধাক্কা, ১২ শিক্ষার্থী আহত

লালমনিরহাটে নিয়ন্ত্রণ হারিয়ে দেয়াল ভেঙে ট্রাক ঢুকে পড়ে মাদ্রাসায়। এতে ঘুমন্ত ১২ ছাত্র আহত হয়েছে। 

বৃহস্পতিবার (১০ অক্টোবর) ভোরে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের পাশে শহরের হাঁড়িভাঙ্গা তালিমুল ইনসান হাফিজিয়া কওমি মাদ্রাসায় এ দুর্ঘটনা ঘটে। 

স্থানীয় সূত্রে জানা যায়,  ঢাকা থেকে ছেড়ে আসা বুড়িমারীগামী একটি ট্রাক লালমনিরহাট টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের সামনে হাঁড়িভাঙ্গা এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় ট্রাকটি পাশের হাফিজিয়া কওমি মাদ্রাসার প্রাচীর ভেঙে কক্ষে ধাক্কা দেয়। এ সময় ওই কক্ষে ঘুমিয়ে থাক ১২ শিক্ষার্থী আহত হন। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা আহতদের উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে নিয়ে যায়। 

লালমনিরহাট সদর থানার ওসি আব্দুল কাদের জানান, বিষয়টি আমাদের জানানো হয়নি। এখন জানতে পারলাম। আমরা খুব দ্রুত খোঁজ নিচ্ছি।