নারায়ণগঞ্জের আড়াইহাজারে চাঞ্চল্যকর পশিদ হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য একই পরিবারের চার জনকে আটক করেছে পুলিশ। কালাপাহাড়িয়ার তদন্ত কেন্দ্রের ইনচার্জ বিজয় কুমার কর্মকার জানান, ২৩ মে উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের রাধানগর গ্রামের মৃত নেওয়াজ আলির ছেলে অহিদুর রহমান পশিদকে হত্যা করা হয়। পরে পশিদের লাশ মধ্যারচর গ্রামের একটি ধইঞ্চা খেত থেকে উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় পশিদের বড়ো ভাই আড়াইহাজার থানায় হত্যা মামলা করেন। বুধবার রাতে আড়াইহাজার থানা পুলিশ সিদ্ধিরগঞ্জের ওমরপুর থেকে ঐ মামলায় একই পরিবারের চার জনকে আটক করে। আটককৃতরা হলো মধ্যারচর গ্রামের মৃত মনতাজদ্দিনের ছেলে এরশাদ, এরশাদের ছেলে সাইজুল, মেয়ে মাহমুদা ও তাছলিমা।