ময়মনসিংহের ধোবাউড়ায় ভিমরুলের কামড়ে মসজিদের ঈমাম আবুল কাশেম (৪৮) ও তার মেয়ে লাবিবা (৮) মৃত্যু হয়েছে। গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন তার ছেলে সিফাতুল্লাহ (৬)। শনিবার (১২ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার দুধনই গ্রামে এই ঘটনা ঘটে।
জানা যায়, দুধনই গ্রামের চান্দু মেম্বারের ছেলে দুধনই জামে মসজিদের ঈমাম আবুল কাশেম বাড়ি থেকে নৌকা দিয়ে লাকড়ি সংগ্রহের উদ্দেশ্যে দুই সন্তানসহ বের হয়েছিলেন। পাশেই একটি বাঁশঝাড়ে নৌকা আটকে ভীমরুলের বাসা ভেঙ্গে গিয়ে তাদের ভীমরুল আক্রমণ করে। এ সময় তারা তিনজন গুরুতর আহত হন। পরে তাদের ধোবাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
অবস্থার অবনতি হলে আবুল কাশেম ও ছেলে সিফাতুল্লাহকে ময়মনসিংহ মেডিকেলে রেফার করা হয়। আর কন্যা লাবীবাকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজে বাবা আবুল কাশেম মারা যায়। ছেলে সিফাত উল্লাহর অবস্থাও আশংকাজনক।