বরিশাল শের-ই-বাংলা হাসপাতালে আগুন

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের মেডিসিন বিভাগে আগুন লেগেছে। 

রোববার (১৩ অক্টোবর) সকাল ৯টার দিকে মেডিসিন (নতুন ৫ তলা) ভবনরে নিচ তলায় স্টোর রুম থেকে আগুন সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। 

ছবি: ইত্তেফাক

এদিকে, আগুনের খবর ছড়িয়ে পড়লে আতঙ্কিত হয়ে পড়েন রোগী ও স্বজনরা। অনেকেই দৌড়ে হাসপাতালের বাইরে চলে যান। খবর পেয়ে ঘটনাস্থলে এসে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে।  

এ বিষয়ে বরিশাল ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক হেলাল উদ্দিন গণমাধ্যমকে বলেন, হাসপাতালের নতুন ভবনের নিচতলার কক্ষে আগুন লেগেছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।