যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. জিয়াউদ্দিনের চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ আরো একবছর বাড়ানো হয়েছে। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত আদেশ জারি করে।
রাষ্ট্রদূত জিয়াউদ্দিন ২০১৪ সালে ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে প্রথম দফায় তিন বছর মেয়াদে যোগ দেন। ২০১৭ সালে তার মেয়াদ দুই বছর বাড়ানো হয়। সম্প্রতি তার মেয়াদ আরো একবছর বাড়ানো হলো। তিনি সরকারের প্রতিমন্ত্রী মর্যাদা ভোগ করছেন। ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত তিনি শেখ হাসিনা সরকারের অ্যাম্বাসেডর এট লার্জ ছিলেন।