রংপুর মহানগরীর বাবু পাড়া এলাকায় নিখোঁজের তিন দিন এক গৃহ বধুর গলায় গামছা পেঁচিয়ে হত্যা করা লাশ পুলিশ উদ্ধার করেছে। নিহত রেশমা বেগম (২৬) দুই সন্তানের জননী। বৃহস্পতিবার সকালে তার বাড়ির পাশের ডোবা থেকে লাশ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় মৃতের স্বামী আব্দুল খালেক জুম্মান ও তার বড় ভাই বান্ঠাসহ পাঁচজনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ আটক করেছে। পুলিশ জানায়, মৃতের গলায় গামছা পেঁচানো ছিল। মৃতের চোখে ও গলায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
আরও পড়ুন : কুমিল্লায় ট্রাকের ধাক্কায় বাস খাদে, নিহত ৪
রংপুর সিটি কর্পোরেশনের ২৭ নং ওয়ার্ড কাউন্সিলর হারুনর রশিদ জানান, মৃত রেশমি দুই সন্তানের জননী। রেশমির বাবার বাড়ি দিনাজপুরে। বিগত ৫/৬ বছর আগে রংপুর নগরীর বাবুপাড়া এলাকার মৃত আ. কাবেল মিয়ার পুত্র আ. খালেক জুম্মনের সাথে বিয়ে হয়। রেশমি নিখোঁজের পর তার স্বামী জুম্মন মেট্রোপলিটন কোতোয়ালি থানায় একটি জিডি করেছিল।
এ ব্যাপারে রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রশিদ বলেন, আমি নিজেই ঘটনাস্থলে এসেছি। লাশের সুরতহাল দেখে হিসেবে এটিকে প্রাথমিকভাবে হত্যাকাণ্ড বলেই মনে হচ্ছে। তবে আমরা এটাকে আরো নিবিড়ভাবে তদন্ত করছি। ময়নাতদন্ত প্রতিবেদন আসলে বাকিটা বোঝা যাবে।
ইত্তেফাক/কেআই