এটিজেড টেকনোলজির প্রমোশন ও জয়েনিং সেলিব্রেশন অনুষ্ঠিত

এটিজেড টেকনোলজি (AtZ Technology) এর মাসিক সভা এবং প্রমোশন ও জয়েনিং সেলিব্রেশন অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৩ অক্টোবর) রাতে রাজধানীর বিজয় সরণির নিজস্ব অফিসে এ প্রমোশন সেলিব্রেশন অনুষ্ঠিত হয়।

জানা গেছে, এটিজেড টেকনোলজি বাংলাদেশের অন্যতম উদ্ভাবনী প্রযুক্তি প্রতিষ্ঠান, যা আধুনিক প্রযুক্তি ও সেবা প্রদানের ক্ষেত্রে একটি বিশ্বস্ত নাম। প্রতিষ্ঠানটি প্রযুক্তি খাতে অগ্রগতির ধারায় অবদান রেখে যাচ্ছে, বিশেষ করে AI, ক্লাউড কম্পিউটিং, এবং সফটওয়্যার ডেভলপমেন্টে। এ ছাড়া প্রযুক্তি খাতে দক্ষ মানব সম্পদ তৈরিতে সারা বছর ফ্রি প্রশিক্ষণের ব্যবস্থা আছে।  

atz-2

এটিজেড টেকনোলজি সেলিব্রেশন অনুষ্ঠানে কোম্পানির নতুন সদস্যদের দায়িত্ব হস্তান্তর এবং কর্মীদের প্রমোশন দেওয়া হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী, দুইজন নতুন সদস্য এটিজেড টেকনোলজিতে যোগদান করেছেন এবং একাধিক ইন্টার্নকে প্রমোশন দেওয়া হয়েছে।

নতুন যোগদানকারী মো. আল ফুরকান, ফুল স্ট্যাক ডেভলপার ইন্টার্ন হিসেবে এবং জাকির হোসেন, ভিডিও এডিটর ইন্টার্ন হিসেবে।

atz-5

প্রমোশনপ্রাপ্ত ইন্টার্ন হচ্ছেন এটিজেড টেকনোলজির সহযোগী ট্রেনিং প্রতিষ্ঠান অল দ্য জিরো (All the Zero) থেকে সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হয়ে তাদের পারফরম্যান্সের ভিত্তিতে তিনজনকে ইন্টার্নশিপে অফার করা হয়। তারা হলেন মো. নাজমুল ইসলাম নাঈম, রাসেল আহম্মেদ ও মো. পারভেজ আহমেদ। এ ছাড়াও, দুইজন ইন্টার্নকে এক্সিকিউটিভ পদে প্রমোশন প্রদান করা হয়েছে। তারা হলেন মো. হেদায়েতুল ইসলাম ও কে. এম. আরাফাত। 

হেদায়েতুল ইসলাম প্রান্তর সঞ্চালনায় কোম্পানিটির প্রধান নির্বাহী কর্মকর্তা (CEO) মো. আল মোমেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি ও সাংবাদিক পলিয়ার ওয়াহিদ। 

atz-4

এ ছাড়া সভায় আরও উপস্থিত ছিলেন মো. শাহাব উদ্দিন, তানজীব পাটওয়ারী, রাজু আহমেদ, মো. আতিকুর রহমান। 

প্রমোশন প্রাপ্তদের মাঝে উপহার তুলে দেন প্রধান অতিথি পলিয়ার ওয়াহিদ। এ এবং কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা এবং আগামীর সফলতা অর্জনে অনুপ্রেরণামূলক বক্তব্য দেন তিনি।

এটিজেড টেকনোলজির সঙ্গে যোগাযোগের ঠিকানা: ইমেইল: hr@atztechnology.com ফোন: +৮৮০-১৮৬৯-৭৯৫৩০১