রাষ্ট্র সংস্কার নিয়ে অস্ট্রেলিয়ায় বিএনপির সেমিনার

অস্ট্রেলিয়ায় রাষ্ট্র সংস্কার নিয়ে বিএনপির সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ অক্টোবর) সিডনিতে সিনিয়র সিটিজেন লাইব্রেরি হলে সেমিনারটি অনুষ্ঠিত হয়। 

সেমিনারে বক্তারা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা সংস্কার কর্মসূচি আগামী বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে । 

বিএনপি নেতা মো. মোসলেহ উদ্দিন হাওলাদার আরিফের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. আবুল হাছানের পরিচালনায় সেমিনারে প্রধান আলোচক ছিলেন বিএনপি চেয়ারপারসনের  উপদেষ্টা কবি আব্দুল হাই সিকদার। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশিষ্ট পরিবেশ বিজ্ঞানী, ড. নার্গিস বানু। অন্যান্যদের মধ্যে বক্তব্যে দেন বিএনপি অস্ট্রেলিয়ার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ফারুক আহম্মেদ খান, সাবেক সাধারণ সম্পাদক লিয়াকত আলী স্বপন, সাবেক যুগ্ম আহ্ববায়ক মন্জুর সরওয়ার বাবু, নিউসাউথওয়েলস এসোসিয়েশনের সভাপতি ডা. আব্দুল ওহাব বকুল, সহসভাপতি একেএম ফজলুল হক শফিক, এডভোকেট মোবারক হোসেন, মোহাম্মদ কামরুজ্জামান মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মতিন উজ্জ্বল, আব্দুস সামাদ শিবলু, এসএম খালেদ, বিশেষ সম্পাদক মোহাম্মদ কুদ্দুসুর রহমান, প্রচার সম্পাদক লিন্টাস পেরেরা, দপ্তর সম্পাদক আশরাফুল আলম শহীদ, ছাত্র বিষয়ক সম্পাদক অহিদুল ইসলাম, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সর্দার মামুন, নূর মোহাম্মদ মাসুম,মাহমুদুল হক দুলাল, মো. দেলোয়ার হোসেন, অসীত গোমেজ, মো. নাসির উদ্দিন প্রমুখ।

মূল প্রবন্ধে ড.  নার্গিস বানু বলেন, রাষ্ট্র সংস্কার এবং গণহত্যার বিচার এই মুহূর্তে বাংলাদেশের প্রধান এজেন্টে । তারেক রহমানের ৩১ দফা রাষ্ট্র সংস্কারে সকলকে পথ দেখাবে ।