সাতকানিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

চট্টগ্রামের সাতকানিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জাহাঙ্গীর আলম(২৫) নামে এক যুবক মারা গেছেন। বৃহস্পতিবার রাতে উপজেলার কালিয়াইশ  ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের শীল পাড়া  এলাকায় এ ঘটনা ঘটে। জাহাঙ্গীর আলম কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার নুরুল ইসলামের ছেলে।

আরও পড়ুন: চার বিভাগে ভারী বর্ষণের সম্ভাবনা, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা

প্রত্যক্ষদর্শীরা জানায়, সাতকানিয়া উপজেলার কালিয়াইশ ইউনিয়নের শীলপাড়া এলাকায় বন্যার পানি আসায় মিন্টুর পোলট্রি ফার্মে আশপাশে বিদ্যুতায়িত হয়ে যায়। জাহাঙ্গীর মিন্টু দাশের পোলট্রি ফার্মে শ্রমিক হিসেবে কাজ করতেন। রাতে মুরগি দেখতে গেলে তিনি বিদ্যুৎষ্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে উপজেলার কেরানীহাট একটি হাসপাতালে নিয়ে গেলে সেখানে তিনি মারা যান।

জাহাঙ্গীরের মৃত্যুর বিষয়টি কালিয়াইশ ইউনিয়নের চেয়্যারম্যান হাফেজ আহমদ নিশ্চিত করেছেন।

ইত্তেফাক/এমআরএম