নেত্রকোনার দূর্গাপুরে বিরিশিরি ইউনিয়নের ভূলিগাঁও গ্রামে গোয়ালঘরে বজ্রপাতে ৬টি গরু ও ৭টি খাসি ছাগল পুড়ে গেছে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, উক্ত ইউনিয়নের কৃষক আঃ বারেকের বাড়িতে বুধবার রাত ২ ঘটিকার সময় বজ্রপাত হয়। এ সময় তার বসতঘরের পাশের গোয়াল ঘরে আগুন লেগে যায়। গোয়ালঘরে থাকা ৬টি গরু ও ৭টি খাসি গোয়াল ঘরসহ পুড়ে যায়।
আরও পড়ুন: ১৮ দিনেও ধরা পড়েনি ধর্ষক মোহন
এ ব্যপারে ইউএনও ফারজানা খানম বলেন, ‘উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যে ওই বাড়ি পরিদর্শন করা হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষক আঃ বারেককে উপজেলা ও জেলা প্রশাসনের পক্ষ থেকে দ্রুত ক্ষতি পুরনের ব্যবস্থা করা হবে।’
ইত্তেফাক/নূহু