রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ১ হাজার ২৬৩টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।
শনিবার (১৯ অক্টোবর) ডিএমপির ট্রাফিক বিভাগ বিভিন্ন অভিযান পরিচালনা করে এসব মামলা ও জরিমানা করা হয় বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিএমপির ট্রাফিক বিভাগ বিভিন্ন রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ১ হাজার ২৬৩টি মামলা করে। এসব মামলায় ৫০ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসব অভিযানে ১২৫ টি গাড়ি ডাম্পিং ও ৫৫টি গাড়ি রেকার করা হয়েছে।
ডিএমপি জানায়, ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা ফেরাতে ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।