ঢাকার নবাবগঞ্জের সোনাহাজরা গ্রামে শুক্রবার সকালে মো. শাকিল (২২) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মৃত সাকিব ওই গ্রামের মো. শাহজাহানের পুত্র।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পরিবারের সদস্যরা ঘরে তালা দিয়ে সকালের নাস্তা করতে প্রতিবেশীর বিয়ে বাড়ির অনুষ্ঠানে যায়। শাকিলকে বারবার যাওয়ার জন্য বললেও তিনি যেতে রাজি হননি। পরিবারের লোকজন নাস্তা শেষে বাড়িতে ফিরলে শাকিলকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পুলিশকে জানালে পুলিশ এসে শাকিলের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে।
আরও পড়ুন: রাউজানে ডাবুয়া খাল ও সর্তা খালে ভাঙন, জনদুর্ভোগ চরমে
এ ব্যাপারে নবাবগঞ্জ থানার গালিমপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আব্দুর রাশিদ বলেন, ‘শাকিল দীর্ঘদিন যাবৎ পেটের পীড়ায় ভুগছিলেন। এছাড়া তিনি দীর্ঘদিন ধরে ইউরোপে যাওয়ার জন্য পরিবারের সদস্যদের চাপ দিচ্ছেন। কিন্তু তিনি ভালো ভিসা না পাওয়ায় পরিবারের সদস্যরা তাকে প্রবাসে পাঠাননি। হয়তো হতাশার কারণে তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।’
ইত্তেফাক/নূহু