আজকে রাতেই ছাত্রলীগকে নিষিদ্ধ করতে হবে: হাসনাত

আজকে রাতেই ছাত্রলীগকে নিষিদ্ধ করতে হবে বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। বুধবার (২৩ অক্টোবর) রাত ৮টার দিকে তিনি তার ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি এ কথা বলেন।

ইত্তেফাক ডিজিটাল পাঠকের জন্য তার ফেসবুক স্ট্যাটাস হুবহু তুলে ধরা হলো- ‘আজকে রাতেই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রলীগকে নিষিদ্ধ করতে হবে। আজ রাত ৮:৩০ টায় ভিসি বাসভবনের ফটকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অবস্থান কর্মসূচি শুরু।’

এর আগে জাতীয় নাগরিক কমিটির সংবাদ সম্মেলনে হাসনাত আব্দুল্লাহ বলেন, রাষ্ট্রের জন্য যিনি সবচেয়ে মঙ্গলজনক, তিনিই হবেন রাষ্ট্রপ্রধান, তাকেই আমরা রাষ্ট্রপতি হিসেবে চাইবো বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ।