নওগাঁর নিয়ামতপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে বড় ভাইয়ের আঘাতে ছোট ভাই আহতের ঘটনায় থানায় এজাহার দাখিলের পর বাবা-ছেলেকে আটক করেছে সেনাবাহিনীর সদস্যরা। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাতে উপজেলার চন্দননগর ইউনিয়নের ছাতড়া নিজ বাসভবন থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন নিয়ামতপুর উপজেলার চন্দননগর ইউনিয়নের ছাতড়া বাজার সংলগ্ন এলাকার মৃত এজাবুল মন্ডলের ছেলে বিএনপির সাবেক নেতা নূরুল ইসলাম ও নূরুল ইসলামের ছেলে সোহেল রানা হীরা।
নিয়ামতপুর থানার ওসি হাবিবুর রহমান হাবিব বলেন, কামরুজ্জামানের পক্ষে থানায় এজাহার দাখিল করা হলে সেনাবাহিনীর সদস্য ও থানা পুলিশের সদস্যরা অভিযান চালিয়ে নূরুল ইসলাম ও সোহেল রানা হীরাকে আটক করে থানায় নিয়ে আসা হয়। শুক্রবার সকাল ১০ টায় আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়।