বাফুফে নির্বাচন 

৩৩ পুরুষের বিপক্ষে চার নারীর লড়াই 

সদস্য পদে ৩৭ প্রার্থীর বিপরীতে ৩৩ জন পুরুষ প্রার্থী। এর মধ্যে আছেন ৪ নারী প্রার্থী। নারী ফুটবলে বাংলাদেশের সাফল্য উপমহাদেশে এখন আলোচিত। সাবিনাদের সাফল্যে আগ্রহ বাড়ছে নারী সংগঠকদের। কাজ করতে এগিয়ে এসেছেন তিন প্রার্থী। সাবেক ফুটবলার মাহমুদা খাতুন অদিতি, রওশন আক্তার ডেইজি জাফর, তাসমিয়া রেজওয়ানা এবং পুরানের মধ্যে রয়েছেন মাহফুজা আক্তার কিরণ। ৪ প্রার্থী প্রথম থেকেই বলে আসছেন লড়াইয়ে থাকবেন। 

এতো পুরুষ প্রার্থীর সঙ্গে শেষ পর্যন্ত এই ৪ নারী প্রার্থী চূড়ান্ত লড়াইয়ে প্রত্যাহার করেননি। তবে ৪ প্রার্থীর সঙ্গে কথা বলে অনুমান করা যাচ্ছে তারা ছাড় দিতে রাজি না। কিরণ দীর্ঘদিন ধরে বাফুফের সদস্য হয়ে আছেন, নারী ফুটবলের জন্য কাজ করে আসছেন, তার সফলতা অনেক। এখন নারী ফুটবলে যত সাফল্য রয়েছে সবই তার আমলে এসেছে। কিরণ অভিজ্ঞতা সম্পন্ন তাই তার দাবীও অনেক বেশি। 

মাহফুজা আক্তার কিরণ।

মাহমুদা খাতুন অদিতি মোহামেডানের সাবেক ফুটবলার, বর্তমানে বসুন্ধরা কিংসের ফুটবলের সঙ্গে জড়িত। এদের মধ্যে বয়সে সিনিয়র রওশন আক্তার ডেইজি জাফর, তিনি বাফুফের টেকনিক্যাল কমিটিতে ছিলেন, আর তাসমিয়া রেজওয়ানা হচ্ছেন বাফুফের সাবেক সাধারণ আবু নাইম সোহাগের স্ত্রী। তিনি বিক্রমপুর কিংসের সহ সভাপতি।

দেশের ফুটবল কিংবা আন্তর্জাতিক ফুটবল, যেটাই বলা হোক না কেন, ফুটবলের পুঁথিবিদ্যায় সবার চেয়ে এগিয়ে। কিরণ, তাসমিয়া, অদিতি ও ডেইজি জাফর জীবন বেধেছেন ফুটবলেরই মানুষের সঙ্গে। ধরেই নেওয়া যায়, ঘর সংসারের দৈনন্দিন জীবন থেকেই তাসমিয়া রেজওয়ানার ফুটবল সংগঠন কার্যক্রমের শিক্ষাটা আরও মজবুত হয়েছে।