একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ব্যবহার কমাতে সচেতনতা বৃদ্ধি এবং টেকসইপ্লাস্টিক ব্যবহারের লক্ষ্যে প্রচার অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর।
সম্প্রতি রাজধানীর খিলক্ষেত বাজারে জাতিসংঘ শিল্প উন্নয়ন সংস্থা (ইউনিডো) এবং নরওয়ে দূতাবাসের সহায়তায় এ অভিযান চালানো হয়।
অনুষ্ঠানে প্রধান অথিতির বক্তব্য দেন- পরিবেশ অধিদপ্তরেরমহাপরিচালক ড. আবদুল হামিদ। আরও বক্তব্য দেন পরিবেশ অধিদপ্তরের পরিচালক (বর্জ্য ওরাসায়নিক পদার্থ ব্যবস্থাপনা) রোজিনআরা বেগম, ইউনিডোর প্রতিনিধি এস এম আরাফাত এবং খিলক্ষেত বাজারের ব্যবসায়ী সমিতিরসভাপতি ও সাধারণ সম্পাদক।
ড. আবদুল হামিদ বলেন, “পলিথিনের মতো একবারব্যবহারযোগ্য বস্তু শতাব্দীর পর শতাব্দী ধরে অব্যবহৃত থেকে পরিবেশ,জীববৈচিত্র্য ও গবাদি পশুর ক্ষতি করে। আমাদের সন্তান ও দেশেরভবিষ্যতের জন্য সবাইকে এই উদ্যোগে সমর্থন দেওয়ার আহ্বান জানাচ্ছি।”
পরিচ্ছন্নতা অভিযানে পলিথিনের ব্যাগের বিকল্প সামগ্রী বিতরণ করা হয়এবং বাজার থেকে বিদ্যমান পলিথিন প্যাকেজ সংগ্রহের জন্য বিন ও স্থায়ীনোটিশ বোর্ড স্থাপন করা হয়। বিডি ক্লিন-এর পাশাপাশি গারবেজম্যান-ওপ্লাস্টিক অপসারণে সহায়তা করে।