সমসাময়িক নানান বিষয়ে কন্টেন্ট তৈরি করেন মোহাম্মদ মুজিব। গত কয়েক দশক ধরে ডিজিটাল মিডিয়ার জনপ্রিয়তা বাড়ার সঙ্গে সঙ্গে ‘কনটেন্ট ক্রিয়েটর বা কনটেন্ট’ শব্দটি বেশ পরিচিত হয়ে উঠেছে।
মোহাম্মদ মুজিব কন্টেন্ট ক্রিয়েটরের মধ্যে অন্যতম মুখ। সৃজনশীলতা ও হাস্যরসের মনোভাবের অনন্য এক মিশ্রণে ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমাদৃত তার মাই দ্বীপ বাংলা টিভি।
তার এই পেজে ১১ লাখেরও বেশি ফলোয়ার রয়েছে। টিকটক ও ইউটিউবেও তার সক্রিয় উপস্থিতি লক্ষ্য করা যায়, যেখানে ইউটিউব চ্যানেলটির সাবস্ক্রাইবার সংখ্যা প্রায় এক লাখ।