মঙ্গলবার রাতে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে ম্যানচেস্টার সিটির বিপক্ষে মাঠে নামে পর্তুগিজ ক্লাব স্পোর্টিং সিপি। সেই মাচে ৪-১ গোলের বড় ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে স্পোর্টিং। এই ম্যাচে সিটির বিপক্ষে হ্যাটট্রিক করেন ভিক্তর গয়োকেরেস। চ্যাম্পিয়নস লিগে চলতি মৌসুমে চা ম্যাচ খেলে পাঁচ গোল করেন সুইডেনের এই তারকা ফরোয়ার্ড।
এছাড়াও লিগা পর্তুগালের চলতি মৌসুমে ১০ ম্যাচ খেলে ১৬ গোল করেন ভিক্তর। শুধু এই মৌসুম নয়, গেল মৌসুমেও দুর্দান্ত ছিলেন ভিক্তর গয়োকেরেস। এমন দুর্দান্ত পারফরম্যান্সের পর ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাটেডের নজরে পড়েছেন এই ফুটবলার। যার কারণে গুঞ্জন উঠেছে সুইডেনের এই তারকাকে দলে ভেড়াতে ইতোমধ্যে তদবির শুরু করছে বাজে সময় কাটানো ম্যানইউ। যদিও স্পোর্টিংয়ের সঙ্গে ২০২৮ সাল পর্যন্ত যুক্ত আছে তার।
অন্যদিকে স্পোর্টিংয়ের হয়ে গেল পরশু নিজের শেষ ম্যাচের দায়িত্ব পালন করেন কোচ রুবেন আমোরিম। টেন হ্যাগকে বরখাস্ত করার পর রুবেন আমোরিমের ওপর আস্থা রাখছে ইংলিশ ক্লাবটি। স্পোর্টিংয়ের হয়ে নিজের শেষ ম্যাচে জয় নিয়ে শেষ করলেন এই পর্তুগিজ কোচ। রুবেন যেহেতু ভিক্তরের কোচ, যার কারণে সুইডেনের এই খেলোয়াড়কে দলে ভেড়াতে খুব একটা বেগ পাওয়ার কথা নয় ম্যানইউর। যদিও এই বিষয়ে এখন পর্যন্ত কোনো পক্ষই নিশ্চিত করে কিছু জানায়নি।