ডিএমপির সহকারী পুলিশ কমিশনার পদমর্যাদার ২ কর্মকর্তার পদায়ন

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সহকারী পুলিশ কমিশনার পদমর্যাদার দুইজন কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে।

শনিবার (১০ নভেম্বর) ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসান স্বাক্ষরিত এক আদেশে এই পদায়ন করা হয়।

ডিএমপির সহকারী পুলিশ কমিশনার মো. মোশারফ হোসেনকে ডিএমপির মিরপুর বিভাগের সহকারী পুলিশ কমিশনার (পেট্রোল- মিরপুর) এবং ডিএমপির সহকারী পুলিশ কমিশনার মাজহারুল হককে ডিএমপির গুলশান বিভাগের সহকারী পুলিশ কমিশনার (পেট্রোল- গুলশান) হিসেবে পদায়ন করা হয়েছে।