কংগ্রেসের অন্তর্বর্তী সভাপতি হতে নারাজ সোনিয়া গান্ধী

রাহুল গান্ধীর উত্তরসূরি খুঁজতে গিয়ে নাজেহাল কংগ্রেস। এ কারণে কংগ্রেস নেতারা ফের দ্বারস্থ হয়েছিলেন সাবেক সভাপতি সোনিয়া গান্ধীর। কিন্তু অন্তর্বর্তী সভাপতি হওয়ার প্রস্তাব নাকচ করে দিয়েছেন তিনি। 

এনডিটিভির খবরে বলা হয়েছে, অন্তর্বর্তী সভাপতি হতে কংগ্রেসের প্রবীণ নেতাদের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন সোনিয়া গান্ধী। কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভাপতি হতে তিনি আগ্রহী কি না সাংবাদিকদের এমন প্রশ্নে তিনি কোনো মন্তব্য করেননি।

খবরে বলা হয়, স্বাস্থ্যজনিত কারণে সক্রিয় রাজনীতি থেকে অনেকটাই নিজেকে সরিয়ে নেওয়া ৭২ বছরের সোনিয়া তার ঘনিষ্ঠ মহলকে জানিয়েছেন অন্তর্বর্তী সভাপতি হিসাবে দায়িত্ব সামলানো তার পক্ষে সম্ভব নয়, যদিও সেটা পারলে তিনি এটাকে চ্যালেঞ্জ আকারে দেখতেন।

ইত্তেফাক/এসআর